শিশুকে মারধর: সেই শারমিন একাডেমির শিক্ষা কার্যক্রম বন্ধ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

রাজধানীর নয়াপল্টনে স্কুলে শিক্ষার্থীকে মারধরের ঘটনার পর কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভবনটিতে। বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। এখনো পলাতক প্রধান শিক্ষিকা শারমিন জাহান। এদিকে মামলা করায় শিশুটির পরিবারকে দেওয়া হচ্ছে নানা হুমকি-ধামকি।

স্কুলের অফিস কক্ষে শিশুকে নির্যাতনের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়।

এই পাশবিক আচরণ করেন সেই প্রতিষ্ঠানেরই প্রধান শিক্ষিকা শারমিন জাহান ও তাঁর স্বামী ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া।

শিশুকে এমন নির্যাতনের ঘটনাটি ঘটে রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমিতে। স্কুলটির গেট বা নামফলক কোথাও নেই বাধ্যতামূলক ইআইআইএন (EIIN) নম্বর। আবাসিক ভবনের নিচেই শ্রেণিকক্ষ, যেখানে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস হয়।

অন্যদিকে বাড়ির গেটে টাঙানো হয়েছে নোটিশ। প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই। এ বিষয়ে ভবনের কেউ কোনো কথাও বলতে রাজি হননি।

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, মামলা করার আগে থেকেই রাজনৈতিক ও প্রভাবশালী পরিচয় দিয়ে নানা হুমকি দেওয়া হচ্ছিল।

শিশুর মা বলেন, ‘আমাদের নানাভাবে হুমকি দেওয়া হয়েছে যেন আমরা মামলা না করি। অনেকেই রাজনৈতিক পরিচয় দিয়েছেন। আমি সঠিকভাবে বলতে পারব না তাঁরা কারা।’

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘কেউ যদি শিক্ষা কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করে বা স্কুলের বাচ্চাদের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত করলে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেব।’

আইনজীবীরা বলছেন, শিশু নির্যাতন কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। কঠোর শাস্তি নিশ্চিত করে উদাহরণ তৈরি করতে না পারলে এমন অপরাধ কমবে না।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা বলেন, ‘এ ধরনের অপরাধের কী পরিণতি হতে পারে, সেটি তৈরি করতে না পারলে এমন ঘটনা আরও বেড়ে যাবে এবং দেখা যাবে নিজেদের মধ্যেই সমঝোতা হয়ে বিষয়গুলো সমাধান করা হবে।’

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গড়ে প্রতিদিন তিনজন শিশু নানাভাবে নির্যাতনের শিকার হয় আর নিহত হয় গড়ে একজন।

অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর