নৃগোষ্ঠীদের ভোটাধিকার নিশ্চিতে নিরপত্তা জোরদারের দাবি

দুর্গম পাহাড়ি এলাকায় নৃগোষ্ঠীদের ভোটাধিকার নিশ্চিত করতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেতারা।

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

দুর্গম পাহাড়ি এলাকার নৃগোষ্ঠীদের ভোটাধিকার নিশ্চিত করতে তাঁদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি। নাহলে অনেকেই ভোট দিতে যাবে না বলে মনে করেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে এ দাবি জানান তাঁরা।

সম্মেলনে নেতারা বলেন, আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে পার্বত্য চট্টগ্রামে প্রান্তিক এলাকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে। এ বিষয়ে সেনাবাহিনীকে সজাগ থাকার পরামর্শ দেন তাঁরা।

এ সময় তাঁরা আশা করেন, সব দলের নির্বাচনী ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকবে।

এ সময় লেখক ও সংবাদিক আবু সাঈদ খান বলেন, ‘তিন জেলা পরিষদের নির্বাচন দরকার। পাশাপাশি আঞ্চলিক পরিষদের নির্বাচন দরকার। এ ব্যাপারে সুস্পষ্ট নীতিমারা তৈরি করতে হবে। এ বিষয়টিকে রাজনৈতিক দলগুলোর তাদের ইশতেহারে যুক্ত করা প্রয়োজন বলে আমরা মনে করি।’

নৃগোষ্ঠী অধিকার কর্মী মেইনথিন প্রমিলা বলেন, ‘ভোটকেন্দ্র নিশ্চিতকরণে যে দেশে খাবার পরিবেশনের ব্যবস্থা করাটা দাবি হয়ে ওঠে, সে দেশে আদিবাসীরা কী ধরনের নিপীড়িত অবস্থায় আছে তা সহজেই অনুমান করা যায়।’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে সম্মিলিত ব্যবসায়ী...
শরীয়তপুর প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসেছে। এতে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি, চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক দেশ...
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার থেকে আবারও আমদানি রপ্তানি শুরু হবে এ...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর