হাসনাতকে ঠেকাতে বিএনপি’র ভরসা ‘ট্রাক’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

কুমিল্লা-৪ আসনে ধানের শীষ হারানো বিএনপি নেতাকর্মীরা জোট প্রার্থী 'ট্রাক' প্রতিকের জসীম উদ্দিনের পক্ষে প্রচারণা চালাচ্ছে। ধানের শীষের প্রার্থী মঞ্জুল আহসান মুন্সির মনোনয়নপত্রের বৈধতা হারানোর পর ভোটের মাঠে এখন ট্রাক প্রতীকেই ভরসা স্থানীয় বিএনপির।

এই আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী এনসিপি'র হাসনাত আবদুল্লাহর শাপলা কলির প্রতিপক্ষ বিএনপি জোটের গণঅধিকার পরিষদ প্রার্থী জসিম উদ্দিন, যিনি ট্রাক প্রতীক নিয়ে ভোটের ময়দানে অবস্থান করছেন।

প্রচার-প্রচারণার শুরু থেকে প্রার্থীদের বৈধতা নিয়ে নানা আইনি জটিলতায় প্রচারণা অনেকাংশে এক পাক্ষিক হলেও শেষ মুহূর্তে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচন জমে উঠেছে।

শুক্রবার সকালে দেবিদ্বারের ভানী ইউনিয়নের তেবাড়িয়ায় গণসংযোগ করেন হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে গুনাইঘর ইউনিয়নের মাশিকাড়ায় প্রচারণা চালান গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফএম তারেক মুন্সী।

শাপলা কলির প্রচারণায় হাসনাত আবদুল্লাহ বলেন, 'হাসনাত আব্দুল্লাহর সাথে কোন চাঁদাবাজ ধান্দাবাজ নাই - তাই তার কোনো দোষ খুঁজে বের করতে পারে নাই।  এখন তাঁর নতুন একটি দোষ হয়েছে, সে একবার পাশ করলে নাকি ২০ বছর আর সরানো যাবে না। এটা নাকি আমার দোষ? মানুষ যদি আমাকে রাখতে চায়, সেক্ষেত্রে জোর করে সরাতে হবে কেন? একটা অযোগ্য অদক্ষ মানুষকে সমর্থন দিব, কিন্তু হাসনাতকে সমর্থন দেওয়া যাবে না- এমন চিন্তা ভাবনা তাদের। আল্লাহ যাকে পছন্দ করে, মানুষ যাকে চায়, দুনিয়ার সকল শক্তি দিয়েও তাকে সরানো যাবে না।' 

এদিকে, মাশিকারা এলাকায় গণসংযোগে গিয়ে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। যদি তারা শেষ পর্যন্ত আমার সাথে থাকে, আমিই বিজয়ী হব।  তিনি বলেন, ১২ তারিখ ভোটের মাঠেই প্রমাণ হবে কে যোগ্য, অযোগ্য। আমি প্রচার-প্রচারণায় মানুষের ভালো সাড়া পাচ্ছি। 

উল্লেখ্য, এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল আহসান মুন্সী তাঁর নির্বাচনী মনোনয়নের বৈধতা হারায়। এতে করে বিএনপি এই আসনে প্রার্থী শূন্য হয়ে পড়ে। 

পরবর্তীতে মনোনয়নের বৈধতা হারানো মনজুরুল আহসান মুন্সীসহ দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি গণঅধিকার পরিষদের জসীম উদ্দীনকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছে ও তাঁর হয়ে ভোট চাইতে মাঠে নামে। প্রসঙ্গত, ইসলামী আন্দোলনের প্রার্থীসহ মোট পাঁচ জন এই আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে অবতীর্ণ হবেন। 

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
স্বাধীনভাবে বাঁচতে ও উপার্জনের আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। বাবার মোবাইল ফোন বিক্রি করে পাওয়া চার হাজার টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় তারা। পরে...
মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর