পরিবারতান্ত্রিক সরকার চাই না, ১৮ কোটি মানুষের সরকার চাই: ডা. শফিকুর রহমান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম

আগামীতে গোষ্ঠী ও পরিবারতান্ত্রিক সরকার নয়, জনগণের সরকার দেখতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়াম মাঠে আয়োজিত ফরিদপুর-১ আসনের ১১ দলীয় ঐক্য জোট প্রার্থী মোঃ ইলিয়াস মোল্যার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

জনসভায় জামায়াত আমির বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না। কিন্তু আগামীতে আর কোন গোষ্ঠী ও পরিবারতান্ত্রিক সরকার দেখতে চাই না। আমরা ১৮ কোটি মানুষের সরকার গঠন করতে চাই।’

তিনি আরও বলেন, ‘গত ৫৪ বছর যারা স্বার্থের রাজনীতি করেছেন, আর গুম, খুন, আয়না ঘর বানিয়ে মানুষের উপর জুলুম-নির্যাতন করেছে, দেশের টাকা লুটপাট করে মানুষের অধিকার বঞ্চিত করে বিদেশে টাকা পাচার করেছে, সেই বাংলাদেশ আর দেখতে চাই না। পচা রাজনীতির ধারা পাল্টাতে ইনসাফ-ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের মৌলিক চাহিদা পুরণের দাবিতে রাজপথে নামতে হবে না। 

শিক্ষিত বেকার যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হবে এমন বাংলাদেশ গড়ে তোলার কথাও বলেন ডা. শফিকুর রহমান।

পাশাপাশি ভোটের অধিকার রক্ষায় সকাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে দুর্বৃত্তদের হুশিয়ারি করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘আমার ভোট আমি দিবো, তোমার ভোটও আমি দিবো, সেই দিন শেষ। ঐদিন আকাশ থেকে যদি কোনো কালো চিল নেমে এসে ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তবে তার ডানা ছিড়ে দিতে হবে।’  

বিগত সকল ভোটের চেয়ে এবারের ভোট আলাদা হবে উল্লেখ করে জামায়াত আমির প্রথমেই হ্যাঁ ভোট দিয়ে আজাদী প্রতিষ্ঠা করার আহবান জানান সকলকে।

ফরিদপুর-১ আসনের জামায়াতের প্রার্থী মোঃ ইলিয়াস মোল্যার হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে ডা. শফিকুর রহমান সবার কাছে ভোট চান।

বোয়ালমারী উপজেলা স্টেডিয়ায়ে নির্বাচনী জনসভায় জামায়াত আমিরের আগমন উপলক্ষ্যে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। এর আগে দুপুর থেকেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিলে লোক এসে জমায়েত হয় স্টেডিয়ামে। বিকেলের মধ্যে মাঠ পূর্ণ হয়ে যায়। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নায়েবে আমীর আবু হারিস মোল্লার সভাপতিত্বে বেলা ২টার দিকে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ফরিদপুর-১ আসনের জামায়াত জোট এর সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন জনসভায়।

জামায়াত সরকার গঠন করলে প্রাচীন জেলা হিসাবে ফরিদপুরের নামে বিভাগ ও এই অঞ্চলের সমস্যা নিরসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় মঞ্চ থেকে।

এরপর রাত সাড়ে ৮টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ফরিদপুর-৩ সদর আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আলোচিত শিক্ষার্থী রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর প্রায় দুই...
ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া হাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর নামে দুজন আহত হয়েছেন। আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই পুরো...
ফরিদপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপী বেগমকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক...
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টায় তিনি হাসপাতালে এসে পৌঁছালে...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর