ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিনটি গাড়ির সংঘর্ষে পবিত্র কুমার দাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকালে উপজেলার শরিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পবিত্র কুমার দাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মোকসেদপুর গ্রামের শুকলাল দাসের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে একটি ট্রাক উল্টো পথে আসায় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে একটি ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন আরও চারজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ ইসলাম জানান, দুর্ঘটনার পর গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে একটি তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে জেলা সদরের নারানখাইয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন উপ–পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম। তবে এখনো কাউকে...
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজারের কালিশ্বর...
পিরোজপুরের নেছারাবাদে সুপারি বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাসানুর রহমান অপু (৩৬) হত্যা মামলায় প্রধান আসামি শেখ রুম্মান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার...
ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল-সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই...
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে আগুন দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার এক বিবৃতিতে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের বিচারের...
দিল্লির সহযোগিতায় পশ্চিমবঙ্গের পেট্রাপোলে আওয়ামী লীগ নেতারা ভারতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে...
হঠাৎ কথা জড়িয়ে যাচ্ছে। মুখের এক পাশ বেঁকে গেছে। হাত তুলতে গিয়ে দেখছেন, এক পাশের হাত দুর্বল হয়ে পড়েছে। বয়স মাত্র ৩০ কিংবা ৪০। তাই ভাবছেন, ক্লান্তি বা সাময়িক কোনো সমস্যা। কিন্তু এই লক্ষণগুলো হতে পারে...
লোডিং...

এলাকার খবর