কেরানীগঞ্জে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ আটক ২

ঢাকার কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পলাতক সন্ত্রাসী জরিফ মিয়াকে ধরার চেষ্টা চলছে।

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০১:২০ পিএম

ঢাকার কেরানীগঞ্জ থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগজিন এবং বারো রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণের গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আদালতে পাঠানোর কথা জানানো হয়েছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে।

মঙ্গলবার সকালে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা দক্ষিণের গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে সন্ত্রাসী ফাহাদুল ইসলাম একলাস ও মনির হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে হাসনাবাদ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয় তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় একাধিক মামলার আসামি জরিফ মিয়া।

সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, পলাতক সন্ত্রাসী জরিফ মিয়াকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া আটক দুই সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর