এখনও দখল-দুষণমুক্ত হয়নি বাউনিয়া খাল, এক বছরে ব্যয় ৬ কোটি টাকা

ঢাকার মিরপুরের বাউনিয়া খাল দখল ও দূষণমুক্ত করতে এক বছরে ৬ কোটি টাকার বেশি ব্যয় হলেও পরিষ্কার হয়েছে মাত্র আড়াই কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, প্রতিশ্রুত উন্নয়ন এখনো বাস্তবায়ন হয়নি।

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১১:৪৫ এএম

তিন উপদেষ্টার লাল গালিচা খ্যাত বাউনিয়া খাল এখনও দখল এবং দুষণমুক্ত হয়নি। অথচ গেল এক বছরে তৎকালীন প্রশাসক মোহাম্মদ এজাজ খরচ করেছেন ছয় কোটি টাকার বেশি। আট কিলোমিটার খালের পরিষ্কার হয়েছে আড়াই কিলোমিটার। স্থানীয়রা বলছেন, খাল উন্নয়নের যে প্রতিশ্রুতি উপদেষ্টারা দিয়েছিলেন তা বাস্তবায়ন হয়নি।

ঘটনাটি গত বছরের ২ ফেব্রুয়ারির। রাজধানীর মিরপুরে খাল পরিদর্শনে যান পরিবেশ, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার উপদেষ্টা। তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেয় উত্তর সিটি করপোরেশনের তৎকালীন প্রশাসন। সেই গালিচায় হেঁটে খাল পরিষ্কারের কার্যক্রমে অংশ নেন উপদেষ্টারা। এমনকি তখনকার প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে আবর্জনা পরিষ্কারের এক্সকাভেটরেও উঠতে দেখা যায় যায় এ তিনজনকে।

এ ঘটনার পর বাউনিয়ার এ খালের পরিচিতি হয়ে যায় লাল গালিচার খাল হিসেবে। তখন খালটি দখলমুক্ত ও নাব্যতা ফিরিয়ে আনতে দেওয়া হয় নানা প্রতিশ্রুতি। তবে বাস্তবতায় ভিন্ন।

লাল গালিচার খালের কোনো কোনো অংশে এখনও আবর্জনার স্তুপ। যেন হেঁটেই পাড়ি দেওয়া যাবে। এক বছরে খাল পরিষ্কারে প্রশাসক এজাজ খরচ করেছেন ৬ কোটি ১৮ লাখ টাকা। এরপরও কি সুফল পেয়েছেন স্থানীয়রা?

স্থানীয়রা জানান, এখানে দুপাশে ১০ ফিট করে রাস্তা নির্মাণের কথা ছিল। সেটি হয় নাই। উপদেষ্টারা প্রথম এসে যেভাবে খালের বিষয়ে বলেছিলেন, আজ পর্যন্ত সে ধরনের কোনো কাজ এখানে করা হয়নি।

এদিকে নতুন দায়িত্ব নিয়ে বাউনিয়া খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন বর্তমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। তিনি জানালেন, বর্ষার আগেই দৃশ্যমান উন্নতি হবে।

নগর পরিকল্পনাবিদেরা বলছেন, খালের উন্নয়নের চেয়ে লোক দেখানো কার্যক্রমে অংশ নিয়েছিলেন উপদেষ্টারা।

নগর পরিকল্পনাবিদ ড. আকতার মাহমুদ বলেন, ‘আমাদের প্রত্যেকেরই অনেক বেশি প্রত্যাশা ছিল। উপদেষ্টাদের মধ্যে একজন পরিবেশবাদীও ছিলেন। তবে এ খাল দখল-দুষণমুক্তকরণের বিষয়ে প্রত্যাশিতভাবে ফল পাওয়া যায়নি।’

প্রায় আট কিলোমিটারের খালটি গত এক বছরে আড়াই কিলোমিটার পরিষ্কারের তথ্য দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর