রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত 

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৯:১১ এএম

পবিত্র ইদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত রাজধানীর সব ঈদগাহ ও মসজিদ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে শনিবার জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। আর বায়তুল মোকাররমে প্রথম জামাত হবে সকাল ৭টায়।

এছাড়া, ঢাকা উত্তর সিটির আয়োজনে শেরে বাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদে ঈদের নামাজ হবে।

এক মাস সিয়াম সাধনা শেষে সারা দেশে উৎসবের আমেজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত রাজধানীও। তবে ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য নেওয়া হয়েছে প্রস্তুতিও। 

জাতীয় ঈদগাহে প্রতিবারের মতো এবারও হচ্ছে প্রধান জামাত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ এতে সামিল হবেন মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে ৫টি। সকাল ৭টায় প্রথম জামাতের পর ৮টা, ৯টা, ১০টা এবং সবশেষ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়।

ঢাকা উত্তর সিটির আয়োজনে রাজধানীর শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে দ্বিতীয় বছরের মতো ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল ৮টায়। 

ধানমন্ডির ঈদগাহ মাঠ মসজিদে সকাল ৮টায়, সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত। ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি ৯টায়। 

গুলশান কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৬টা, সকাল ৮টা ও সাড়ে ৯টায় হবে ঈদ জামাত। আর সোসাইটি জামে মসজিদে জামাত সকাল ৮টায়। 

পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদে ঈদ জামাত সকাল ৮টা ও ৯টায়। আজিমপুর ছাপড়া মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায় আর কবরস্থান মসজিদে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত হবে চারটি ঈদ জামাত। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে ঈদ সকাল ৮টা ও ৯টায় এবং খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। আর বুয়েটের খেলার মাঠে জামাত সকাল সোয়া ৭টায়। 

সবমিলিয়ে রাজধানীর ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর