ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪ ডাকাত

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় চাপাতি, সুইচ গিয়ার, খেলনা পিস্তলসহ দেশীয় অস্ত্র।

শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া এলাকায় একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় চাপাতি, সুইচ গিয়ার, খেলনা পিস্তলসহ গ্রেপ্তার করা হয় ৪ ডাকাত সদস্যকে এবং পালিয়ে যায় আরো অন্তত ১০/১২ জন ডাকাত সদস্য।

পরবর্তীতে, গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য জানিয়ে ডিবি পুলিশ বলছে, পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর