নামের মিলেই ১৮ বছর কারাবন্দি বাদল, মুক্তি চেয়ে মানববন্ধন

বাগেরহাটের মোংলার বাদল ফরাজীর স্বপ্ন ছিল তাজমহল দেখার। সেজন্য ২০০৮ সালে ভারতের দিল্লি যান। কিন্তু একটি হত্যা মামলার আসামির নামের সঙ্গে আংশিক মিল থাকায় তাকে আটক করে দিল্লির পুলিশ। নিরপরাধ হওয়া সত্ত্বেও অভিযুক্ত হন খুনের দায়ে। সেই থেকে টানা ১৮ বছর বন্দি কারাগারে। 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম

বাগেরহাটের মোংলার বাদল ফরাজীর স্বপ্ন ছিল তাজমহল দেখার। সেজন্য ২০০৮ সালে ভারতের দিল্লি যান। কিন্তু একটি হত্যা মামলার আসামির নামের সঙ্গে আংশিক মিল থাকায় তাকে আটক করে দিল্লির পুলিশ। নিরপরাধ হওয়া সত্ত্বেও অভিযুক্ত হন খুনের দায়ে। সেই থেকে টানা ১৮ বছর বন্দি কারাগারে। 

বাদল ফরাজীর মুক্তির দাবিতে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এসময় সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে তারা বলেন, বিগত দুই সরকারের আমলে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় আশ্বাস দিলেও মুক্তি পাননি বাদল। 

তার বোন জানান, বাদল কারাগারে থাকতেই মারা যান বাবা। এখন তার মাও অসুস্থ হয়ে চলাচলে অক্ষম। বিনা অপরাধে দেড় যুগ কারাবন্দি বাদলের দ্রুত মুক্তি চান স্বজনেরা। 

বাদলের বোন বলেন, ‘আমার মায়ের শেষ হচ্ছা তার জীবনের শেষ সময়ে তিনি তার ছেলেকে পাশে চান। সরকারের কাছে আমাদের দাবি আমার ভাইকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং দ্রুত দেওয়া হোক।’

বাদল ফরাজীর মুক্তির দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন। তারা বলছে, তাকে যেভাবে ১৮ বছর আটকে রাখা হয়েছে, তা চরম মানবাধিকার লঙ্ঘন। 

এক মানববন্ধনকারী বলেন, ‘বাদল ফরাজী যে নির্দোষ সেটি নিয়ে দিল্লীতে মানববন্ধন হয়েছে, সেখানে গণস্বাক্ষর কার্যক্রম হয়েছে, দিল্লীর মানবাধিকার কর্মীরা কাজ করেছে। অথচ নিজ দেশে বাদল ফরাজী আজ উপেক্ষিত।’

আরেকজন বলেন, নিরপরাধ একজন মানুষ তার জীবন শেষ, তাকে তো এখন মুক্তি দেওয়া ছাড়া সরকারের হাতে আর কোনোকিছু নাই।’

ভারতে ১০ বছর বন্দি থাকার পর, ২০১৮ সালে বাংলাদেশে পাঠানো হয় বাদলকে। সেই থেকে আছেন দেশের কারাগারে। পরিবারের প্রত্যাশা, বর্তমান সরকারের প্রচেষ্টায় দ্রুতই মুক্তি মিলবে তার।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর