রাজধানীতে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ এএম

রাজধানীর তেজগাঁও থানার কস্তুরী বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আজিজ (২৪) ও মো. আশফাক (২২) নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় আশফাককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় আহত শিক্ষার্থী আজিজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মো. আজিজ (২৪) আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ও আশফাক শান্তা মেমোরিয়াল কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

আহত দুই শিক্ষার্থীর গ্রামে বাড়ি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার নওগাঁ বাজার এলাকায়। তেজগাঁও কারওয়ানবাজার এলাকার ২৩/৩ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করে তারা।

হাসপাতালে আহত শিক্ষার্থী আশফাকের বাবা আব্দুর রহিম বাবুল বলেন, ‘মঙ্গলবার দুপুর ২টার দিকে আমার ছেলে আশফাক ও আমার ভাইয়ের ছেলে আজিজের সঙ্গে তেজতুরী বাজার জান্নাত অ্যাপারমেন্টে গেটের সামনে স্থানীয় সামিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সামির নামের ওই যুবক আশফাক ও আজিজের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

আব্দুর রহিম বাবুল আরও বলেন, ‘পরে আমরা খবর পেয়ে তাদের রক্তাক্ত অবস্থায় প্রথমে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজিজকে হৃদরোগ বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। অপরদিকে আশঙ্কাজনক আশফাককে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আব্দুর রহিম বাবুল দাবি করেন, তিরি জানতে পেরেছেন পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলে ও ভাতিজাকে ছুরিকাঘাত করে সামির। তবে কী কারণে তাদের মধ্যে এই শত্রুতা এই বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘তেজগাঁও এলাকা থেকে এক ছাত্র ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা স্বজনদের মুখে শুনেছি একই ঘটনায় আহত অপর শিক্ষার্থীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগে ভর্তি আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর