অপরাধজগতে নতুন আতঙ্ক ‘পেন গান’, তদন্তে নেমেছে পুলিশ

ঢাকায় প্রথমবার উদ্ধার হলো ‘পেন গান’—দেখতে কলমের মতো হলেও এটি একটি প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। পুরান ঢাকার হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত এই নতুন ধরনের অস্ত্র নিয়ে তদন্ত করছে ডিবি পুলিশ।

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৭ এএম

দেশের অপরাধজগতে নতুন আতঙ্ক পেন গান। দেখতে অবিকল কলমের মতো হলেও এটি প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র। সম্প্রতি পুরান ঢাকার একটি হত্যাচেষ্টার ঘটনা তদন্তে এমন একটি পেন গান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এই অস্ত্র কীভাবে দেশে এসেছে সেসব বিষয় খুঁজতে তদন্ত চলছে।

সম্প্রতি কেরানীগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো পাঁচটি টুকরো। সেগুলো জোড়া লাগিয়েই তৈরি হয় মরণঘাতী অস্ত্র।

রাজধানীর কোতোয়ালিতে গত ৪ এপ্রিল গুলিতে আহত হন যুবদল নেতা রাসেল। সেখানে ব্যবহার করা হয় পেন গানটি। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে বিরোধের জেরেই তাঁকে হত্যাচেষ্টা করা হয়েছিল।

ডিবি পুলিশ বলছে, পেশাদার কিলার সোহেল ওরফে কাল্লু ৮০ হাজার টাকায় পেন গানটি কিনে নানা অপরাধে ব্যবহার করছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ‘এ অস্ত্রটি দেখতে হুবহু কলমের মতো। এটি বিভিন্ন জায়গায় পেন গান হিসেবে পরিচিত। এ অস্ত্র ব্যবহার করে কোনো অপরাধের ঘটনা এর আগে হয়নি বা এ সংক্রান্ত কোনো মামলা আমরা আগে পাইনি।’

গোয়েন্দা পুলিশ বলছে, অস্ত্রটি দেশে কীভাবে প্রবেশ করেছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

মোহাম্মদ নাসিরুল ইসলাম আরও বলেন, ‘এটি কোথা থেকে আসে বা কারা করে এবং এই অবৈধ ট্রেড কারা করে সেটি তদন্তে আমরা নজর দিচ্ছি। যেই এটির সঙ্গে সংশ্লিষ্ট থাকুক তদন্ত সাপেক্ষে তা খুঁজে বের করতে আমরা আন্তরিক।’

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত...
সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর  নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর