কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম

কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত ফারুক হোসেন (৪০) দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং আব্দুল শেখ (২৫) একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গত ১৩ জুলাই সন্ধ্যায় দেবীনগর এলাকার ছালিম হোসেনের সাথে খানপুর গ্রামের হাসান শেখের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে হাসান শেখের পথরোধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

এই ঘটনার জেরে হাসান গ্রুপের সামিরুলে নেতৃত্বে সঙ্গবদ্ধ হয়ে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় ছালিম বাড়ি থেকে পালিয়ে যেতে পারলেও হামলাকারিরা বাড়িতে অবস্থানরত ফারুক হোসেন, আবুল শেখ এবং মুল্লুক মণ্ডলকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্য মামলায় হিটু শেখের ফাঁসির রায় বহাল রাখায় সন্তুষ্টি জানিয়েছে তার পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আছিয়ার মা ও গ্রামবাসী।  
জামালপুর সদরের রশিদপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় অপহরণের দায়ে তিন আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে তাদের প্রত্যেককে দুই...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
দেশে পায়ে চালিত রিকশা বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, সাধারণ মানুষের জন্য নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের...
কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর