ভিন্ন আমেজে পুরান ঢাকার বৈশাখী আয়োজন

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম

কিছুটা ভিন্ন আমেজে পুরান ঢাকায়ও হয়ে গেল বর্ণিল বৈশাখী আয়োজন। আহসান মঞ্জিল প্রাঙ্গণে অনুষ্ঠান করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছিল গান, নৃত্য আর লোকজ পরিবেশন। অংশ নেয় রাজধানীসহ বিভিন্ন এলাকার সাংস্কৃতিক সংগঠন।

লোকসংগীতের সুর-লয়ে বুড়িগঙ্গার পাড়েও লাগে পয়লা বৈশাখের ছোঁয়া। পুরান ঢাকার ঐতিহ্যের অন্যতম চিহ্ন আহসান মঞ্জিলে, গানের তালে নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

এসব পরিবেশনায় উঠে আসে বাংলার গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতির নানা রূপ। মনোমুগ্ধকর এ আয়োজন দেখতে ভিড় করেন পুরান ঢাকাবাসী।

শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, পরিবার নিয়ে ঘুরতেও আসনে অনেক দর্শনার্থী। তাদের উপস্থিতি, প্রাণচাঞ্চল করে তোলে পুরো এলাকা। 

দক্ষিণ সিটির প্রশাসক মো. আব্দুস সালাম জানান, নতুন প্রজন্মের কাছে বাঙালি-ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন।

বৈশাখের এ আয়োজন শুধু বিনোদন নয়, সংস্কৃতিকে নতুন করে ধারণ করার একটি উপলক্ষও।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর