অপেক্ষার অবসান, ৩০ বছর পর ঘরে ফিরলেন আমির হোসেন

৩০ বছর আগে মালয়েশিয়ায় গিয়ে নিখোঁজ হন শরীয়তপুরের আমির হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অবশেষে পরিবারের সঙ্গে পুনর্মিলন। জানুন আবেগঘন এই ফিরে আসার গল্প।

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

৩০ বছরের দীর্ঘ অপেক্ষার অবশেষে মধুর অবসান। নিরুদ্দেশ বাবার সঙ্গে সন্তানদের হলো পুনর্মিলন। জীবিকার খোঁজে মালয়েশিয়ায় গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন শরীয়তপুরের নড়িয়ার আমির হোসেন তালুকদার। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ভিডিও ছড়িয়ে পড়লে খোঁজ পান স্বজনেরা। মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে বাটিক এয়ারের ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান আমির হোসেন।

প্রায় ৩০ বছর আগে কাজের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন তালুকদার। শুরুর দিকে প্রথম তিন বছর পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও পরবর্তীতে দীর্ঘ ২৭ বছর মেলেনি কোনো খোঁজ। এই সময়ের মধ্যে ১৫ বছরই তাঁর মানবেতর জীবন কেটেছে জঙ্গলে জঙ্গলে। ত্রিশ বছর পর দেশের মাটিতে আমির হোসেন। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

তার ফিরে আসার আশাও যেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ খোঁজ মেলে। পুনর্মিলন হয় পরিবার ও স্বজনদের সাথে।

তাঁর এক ছেলে বলেন, ‘ত্রিশ বছর পর বাবাকে কাছে পেয়েছি। এ অনুভব বোঝানো যাবে না। আসলে এ পরিস্থিতির মধ্য দিয়ে যদি কেউ যায়, তাহলেই সে এটি বুঝতে পারবে।’

আরেক ছেলে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা খুবই আনন্দিত। ভেবেছিলাম বাবাকে আর কখনোই দেখব না। ভাগ্যে ছিল বলেই আবার বাবাকে দেখছি।’

এ ক্ষেত্রে সহায়তা করেন প্রবাসীরাও। আমির হোসেনের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার কথা জানান অভিবাসীদের নিয়ে কর্মরত ব্র্যাকের ব্যবস্থাপক।

ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার ম্যানেজার আল-আমিন নয়ন। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার ম্যানেজার আল-আমিন নয়ন বলেন, ‘আমির হোসেনকে যখন প্রবাসী বাংলাদেশিরা খুঁজে বের করল তখনই তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হলো। প্রবাসী বাংলাদেশি ও ব্র্যাকের যৌথ সহযোগিতায় পরিবারের সন্ধান করা হয়। অবশেষে তাঁর পরিবারকে খুঁজে পাওয়া যায়।’

এই ফিরে আসা যেন নতুন জীবন দিয়েছে পরিবারটিকে। নতুন আশা নিয়ে নিজ গ্রামেই এবার বাকিটা জীবন কাটিয়ে দিতে চান আমির হোসেন।

নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার তাকে গাজীপুরের কাশিমপুর...
মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনবিার সকাল থেকে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসির কর্মীরা। ফেরিতে বাল্কহেডের ধাক্কায় এক শিশু নিহতের ঘটনায় ফেরি মাস্টারকে...
নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ...
সৌদি আরবে আগুনে মৃত্যুর ৩ মাস পর সাত বাংলাদেশির মরদেহ আজ শনিবার দেশে এসেছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৩৬ মরদেহগুলো নিয়ে সকাল ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর