মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনবিার সকাল থেকে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসির কর্মীরা। ফেরিতে বাল্কহেডের ধাক্কায় এক শিশু নিহতের ঘটনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফেরি মাস্টারের মুক্তির দাবিতে শনিবার সকাল থেকে এ কর্মসূচির ডাক দেন বিক্ষুব্ধরা।
এদিকে, শুক্রবার সকালের ঘটনায় আহত দুই শিশু এখনো চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বিআইডব্লিউটিসি জানায়, গতকাল সকাল ৯টার দিকে চাঁদপুরের হরিণা ঘাট থেকে নরসিংহপুর ঘাটে যাওয়ার পথে বেড়াচাক্কি এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দেয়। এতে তিন শিশু ফেরিতে থাকা গাড়ির ওপরে ছিটকে পড়ে। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশু তরিকুলের মৃত্যু হয়।
এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করেছে নৌ-পুলিশ।


