রাজধানীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ১১

ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপডেট : ০৮ মে ২০২৬, ০১:৫৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী-ছিনতাইকারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে বলে জানায় পুলিশ। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে চিহ্নিত সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড অভিযান চালায় যৌথবাহিনী। বৃহস্পতিবার মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানা এলাকা থেকে ১টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, বেশ কয়েকটি চাপাতি ও  তরবারিসহ ১১ জনকে গ্রেপ্তার করে র‍্যাব-২। এ সময় জব্দ করা হয় গাঁজা, ইয়াবা ও হেরোইনের মতো মাদক।

এদিন অপরাধীদের আইনের আওতায় আনতে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দল নেই, অপরাধীদের আইনের আওতায় আনতে জিরো টলারেন্স।’ 

মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিরা চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনি ব্যবস্থা নিতে থানায় সোপর্দ করা হয়েছে তাদের।  

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানায় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর