গাজীপুরে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ ২০ শ্রমিক 

আপডেট : ১১ মে ২০২৬, ০৪:১২ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে অন্তত ২০ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সকালে গাজীপুর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় প্যান এশিয়া ক্লদিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছে।

শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, প্যান এশিয়া ক্লদিং লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দিলে হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থবোধ করেন। এরপর তাদের দেখে আরও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থবোধ করলে তাদের স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিকই বাড়ি ফিরে গেলেও বেশ কয়েকজন এখনো ভর্তি আছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘সকালে কারখানায় বেশ কিছু শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। তাদের নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
 
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘গণ মনোদৈহিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ২০ জন ভর্তি হয়েছে। চিকিৎসা দেওয়ার পর অসুস্থ শ্রমিকেরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন । তাদের অবস্থা শঙ্কামুক্ত।’

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, চিকিৎসকরা এটিকে ম্যাস সাইকোজেনিক ডিজিজ বলে জানিয়েছেন। সবাই আশঙ্কামুক্ত আছেন। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর