জাবি ক্যাম্পাসে ছাত্রী ধর্ষণচেষ্টায় মামলা, বিচারের দাবিতে বিক্ষোভ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীর সহপাঠীরা।

আপডেট : ১৩ মে ২০২৬, ০৪:৩৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীর সহপাঠীরা।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, ওই শিক্ষার্থী হলে যাবার পথে ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় পৌঁছালে একজন তাকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে আশেপাশের কয়েকজন এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত। 

পরে শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে  অভিযুক্ত ব্যক্তি বহিরাগত বলে নিশ্চিত হওয়া গেছে। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং শাস্তি নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবারের এ ঘটনায় অভিযুক্ত ফারুক ও নয়ন নামে দুই যুবকের নামোল্লেখসহ অজ্ঞাত আরও দুই আসামির বিরুদ্ধে থানায় মামলা...
ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। 
রাজধানীর শ্যামপুর থানার করিমুল্লাবাগ এলাকার একটি বাসা থেকে তাসরিন জাহান (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।...
সীমিত রুট ও প্রচারের ঘাটতি আর যাত্রী না পাওয়ায় ধুঁকছে নারীদের জন্য বিশেষায়িত পিংক বাস সেবা। ১৮ আগস্ট চালুর পর থেকেই পরিচালন সংস্থা বিআরটিসির লোকসান প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর