টেলিভিশন এডিটরস কাউন্সিলের যাত্রা শুরু, আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ১৪ মে ২০২৬, ০৬:৫০ পিএম

টেলিভিশন সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন ও সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ (টিইসি)। দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটির একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ মে) রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয় । সভায় টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় পর্যায়ের শীর্ষস্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিক। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জুবায়ের আহমেদ বাবু।    

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন লোটন একরাম (সম্পাদক, ডিবিসি নিউজ), শফিক আহমেদ (বার্তা প্রধান ও সিওও, একাত্তর টিভি), জিয়াউল কবির সুমন (বার্তা প্রধান, বৈশাখী টেলিভিশন), মোস্তফা আকমল (প্রধান বার্তা সম্পাদক, ইনডিপেনডেন্ট টেলিভিশন), মো. ফরহাদুল ইসলাম ফরিদ (নির্বাহী সম্পাদক, চ্যানেল নাইন), গাউসুল আজম বিপু (বার্তা প্রধান, গাজী টিভি) এবং মহি উদ্দিন (বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা, দেশ টিভি)। 

সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় পর্যায়ের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়ের দাবি। এই কাউন্সিল টেলিভিশন সাংবাদিকতার পেশাগত উৎকর্ষতা ও নৈতিকতা রক্ষার পাশাপাশি সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।  

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাগত প্রশিক্ষণ, গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ভুয়া এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আহ্বায়ক কমিটি দ্রুতই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে। রাজধানীর বনানীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয় নির্ধারণ করা হয়েছে।  

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। সোমবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় এ মামলা করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকদের। এসময় বেশ কয়েকজন সাংবাদিক...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর