ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে বাবার মৃত্যু, দগ্ধ ৩ ছেলে চিকিৎসাধীন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর লাকিবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের ৪ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে আব্দুল কাদের (৫০) নামের গৃহকর্তা মারা গেছেন। আর তাঁর তিন ছেলে মেহেদী (১৭) সাকিব (১৬) ও রাকিব (১৬) এখনো চিকিৎসাধীন। 

আপডেট : ১৫ মে ২০২৬, ১২:০৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর লাকিবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের ৪ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে আব্দুল কাদের (৫০) নামের গৃহকর্তা মারা গেছেন। আর তাঁর তিন ছেলে মেহেদী (১৭) সাকিব (১৬) ও রাকিব (১৬) এখনো চিকিৎসাধীন। 

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদেরের মৃত্যু হয়। এর আগে গত সোমবার সকাল ছয়টার দিকে ঘরের ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশি মো. ফারুক বলেন, ‘সকাল ছয়টার দিকে আমরা বিকট শব্দ পেলে বাসায় গিয়ে দেখতে পাই বাবা–ছেলেরা আগুনে ঝলসে গেছে। পরে জানতে পারি ফ্রিজের কম্প্রেসার ব্লাস্ট হয়ে এই ঘটনা ঘটে। আমরা ৮ জনকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে ভর্তি দেয়।’ 

তিনি আরও জানান, আব্দুল কাদের পেশায় অটোরিকশা চালক। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর লাকিবাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় থেকে দগ্ধ হয়ে চারজন আসে। আব্দুল কাদের আজ পৌনে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৫৭ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় তার তিন ছেলের মধ্যে মেহেদির ১৮ শতাংশ দগ্ধ, সাকিবের ১৭ শতাংশ দগ্ধ, রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর