রামিসা ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে সরব বিভিন্ন দল ও সংগঠন

আপডেট : ২২ মে ২০২৬, ০৩:৪২ পিএম

রামিসা হত্যার বিচারের দাবিতে শুক্রবারও বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সামাজিক সংগঠন। মিরপুরের পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপি'র সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান এবং নিপুণ রায় চৌধুরী। 

আজ শুক্রবার সকালে রামিসার বাবা-মাকে সমবেদনা জানিয়ে তারা বলেন, বিচার বিভাগের ওপর আস্থা ফেরাতে কাজ করছে বর্তমান সরকার। 

রামিসার পিতামাতার সঙ্গে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ১৭ বছরে বিচার ব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে মানুষ। সেটি ফেরাতে কাজ করছে বর্তমান সরকার। রামিসা ধর্ষণ-হত্যার বিচার দ্রুতই শেষ হবে।

এদিকে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দলটির শীর্ষ নেতৃবৃন্দ জানান, রামিসার নৃশংস হত্যাকাণ্ড পুরো সমাজব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরেছে। রামিসা হত্যার বিচার চাওয়ার পাশাপাশি সমাজের এই অধোগতি রোধে আধুনিক সংস্কৃতির বিকাশ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন তারা। 

তবে মামলার বিচারকাজ কবে নাগাদ শেষ হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইসলামী ছাত্রী সংস্থা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ বিষয়ে বক্তব্য দেন সংগঠনের নেত্রীরা। 

তারা জানান, এ পর্যন্ত আমরা কতগুলো ধর্ষণের ঘটনা দেখেছি এবং তারপরে শুধু আশ্বাস দেখেছি। কিন্তু এখনও পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন হতে দেখিনি। এসময় রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে দ্রুততম সময়ে ধর্ষক এবং খুনির সর্বোচ্চ শাস্তি কার্যকর করারও দাবি জানান তারা।

এদিকে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গুলশানের বাসিন্দারা। শুক্রবার সকালে গুলশান চত্বরে, বিভিন্ন প্ল্যাকার্ড-ব্যানার হাতে শিশুদের জন্য নিরাপদ পরিবেশের দাবি জানান তারা।

রামিসার পরিবারকে আইনি সহায়তার ঘোষণাও দেওয়া হয় মানববন্ধনে।

এর আগে গতকাল রাতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে পল্লবী যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি রামিসার বড় বোনের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর