রাজধানী ছাড়ছে মানুষ

আপডেট : ২৪ মে ২০২৬, ০৮:৩৩ এএম

স্বজনদের সাথে ঈদুল আজহা উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। সড়ক, নৌ ও রেলপথে বাড়ছে যাত্রীর চাপ। গতকাল শনিবার সরকারি ছুটির দিনে ঢাকা ছেড়েছেন অনেকে। আজ সকালেও রওনা হয়েছে কেউ কেউ।

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে। অনেকেই পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন বাড়ি। ভোগান্তি না থাকায় স্বস্তির ঈদযাত্রা বলছেন বাসযাত্রীরা।

বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। ট্রেনে ভ্রমণ নিরাপদ করতে ছাদে যাত্রী ওঠা বন্ধে কঠোর অবস্থানে রেল কর্তৃপক্ষ।

এদিকে রাজধানীর সদরঘাটে চোখে পড়েনি যাত্রীদের ভিড়। এবার নিরাপত্তা নিশ্চিতে নৌকা বা ট্রলারে কোরে লঞ্চে ওঠালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুরে যাত্রীদের চাপ, বাস ও লঞ্চেও ভিড়। মঙ্গলবার ভোর থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীদের চাপ দেখা গেছে।
ঈদের টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। আগামীকাল থেকে শুরু হবে কর্মচাঞ্চল্য। সরকারি ছুটি শেষে সোমবার খুলছে অফিস।
রাজধানীর কোরবানির প্রায় শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে বলে দাবি করেছে নগর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে আলাদা সংবাদ সম্মেলনে উত্তর ও দক্ষিণের প্রশাসকরা জানান, প্রায় ১৯ হাজার টন বর্জ্য সরানো হয়েছে। আগামী...
ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির গোস্ত বন্টনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে ঈদের জামাত শেষে শুরু হওয়া বিরোধ দ্রুত সহিংসতায়...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর