রাজধানীতে ফিরছে মানুষ, ট্রেন-বাস-লঞ্চে ভিড়

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুরে যাত্রীদের চাপ, বাস ও লঞ্চেও ভিড়। মঙ্গলবার ভোর থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীদের চাপ দেখা গেছে।

আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:৪৪ এএম

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুরে যাত্রীদের চাপ, বাস ও লঞ্চেও ভিড়। মঙ্গলবার ভোর থেকে কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে যাত্রীদের চাপ দেখা গেছে।

শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তিতে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা।

সরকার নির্ধারিত ঈদের ছুটি শেষে সোমবার অফিস-আদালাত শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায় কমলাপুর রেলস্টেশনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা প্রায় সবগুলো ট্রেনে যাত্রী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে রাত্রিকালীন যাত্রাপথে খুব বেশি বিলম্ব না হওয়ায় সন্তোষের কথা জানিয়েছেন যাত্রীরা।

এক যাত্রী বলেন, এবারে ঈদযাত্রাটা আগের তুলনায় ভালো। যাওয়ার সময় অতটা ভোগান্তির মুখে পড়িনি। আসার সময়ও একই অবস্থা। সব মিলিয়ে এবার ঈদযাত্রা স্বস্তির ছিল।

আরেক যাত্রী বলেন, ‘এবারের যাত্রাটা সুন্দর হয়েছে। নির্দিষ্ট টাইমে আমাদের গাড়ি ছেড়েছে। আসার সময়ও নির্দিষ্ট সময়েই পৌঁছে গেছি।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর