ঈদের ছুটি শেষ আজ, ফিরছে নগরবাসী

আপডেট : ৩১ মে ২০২৬, ০৯:৩৮ এএম

ঈদের টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। আগামীকাল থেকে শুরু হবে কর্মচাঞ্চল্য। সরকারি ছুটি শেষে সোমবার খুলছে অফিস।

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে ফিরছেন নগরবাসী।

রোববার সকাল থেকে বাস টার্মিনাল, রেলওয়ে ষ্টেশন ও লঞ্চ টার্মিনালে কর্মজীবী মানুষের আনাগোনা দেখা যাচ্ছে।

ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিলে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে আসা যাত্রীদের উপচে পড়া ভিড়। লঞ্চ ভিড়তেই একসঙ্গে নেমে আসছেন শত শত যাত্রী। টার্মিনাল এলাকায় রিকশা ও অন্যান্য পরিবহনের ছিল বাড়তি চাপ।

আগামী কয়েকদিন এই চাপ আরও বাড়বে, বলছেন সংশ্লিষ্টরা। এদিকে ঢাকামুখী মানুষের পাশাপাশি এখনও বাড়ির পথে অনেক মানুষ।

ঈদের আগের দিন অর্থাৎ বুধবার সকালেও আন্তঃনগর ট্রেনগুলোতে ছিল যাত্রীদের উপচে পরা ভিড়। টিকিট কেটেও দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেননি অনেকে। ঝুঁকি নিয়ে বৃষ্টির মধ্যেই শত শত যাত্রী উঠেছে ট্রেনের ছাদে।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে এই অবস্থার...
ঈদযাত্রায় শেষ মুহূর্তে মহাসড়কে মানুষের ঢল থাকলেও নেই যানবাহনের ধীরগতি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনেকটা স্বাভাবিক গতিতে চলছে যানবাহন।
ঈদযাত্রায় সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভীড় থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। মহাখালীতে ময়মনসিংহ রুটের কয়েকটি বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেন বেশ কয়েকজন যাত্রী। অন্যদিকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর