ঈদযাত্রায় নৌপথের চিত্র

বৃষ্টি উপেক্ষা করেও সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

আপডেট : ২৬ মে ২০২৬, ০৯:১১ পিএম

বৈরি আবহাওয়া বা মুষলধারে বৃষ্টি- সবকিছু উপেক্ষা করেই বাড়ির পানে ছুটছে মানুষ। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নদীপথে বাড়ি ফিরছেন লাখো মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল ফিরেছে পুরনো রূপে। বিআইডব্লিউটিএ বলছে, ঈদ উপলক্ষে ডেকে ১০ শতাংশ কম ভাড়া না নেওয়ায় ১৫টি লঞ্চকে জরিমানা করা হয়েছে। ট্রলারে করে লঞ্চে কোনো যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না। 

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সদরঘাট লঞ্চ টার্মিনালে লাখো যাত্রী। কেউ পরিবার নিয়ে, আবার কেউ একা। কেউবা আবার লঞ্চের ডেকে শুয়ে স্বপ্ন দেখছেন বাড়ি ফেরার। ঈদের ছুটিতে বহুদিন পর আবারও আপন ছন্দে ফিরেছে এই ব্যস্ত নদীবন্দর। 

নদীপথের এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়। এ যেন ভালোবাসা, স্বপ্ন আর পরিবারের টানে বাড়ি ফেরার গল্প। ঈদের আনন্দ নিয়েই ঘরে ফিরছে মানুষ। নদীর বুকে ভাসছে তাদের প্রত্যাশা আর সুখের গল্প। তবে, এবার স্বপ্ন বাড়ি ফিরছে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। তবে তাতেও খুব একটা খেদ নেই যাত্রীদের। বাড়িতে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাটাই এখন মুখ্য।

যাত্রীদের একজন জানালেন, 'এখনতো কালবৈশাখী ঝড়। এই দিনেতো একটু ঝড়-তুফান হয়-ই। তারপরও ভয়কেইতো জয় করে যেতে হবে।'

হাসিমুখে আরেক যাত্রী বললেন, 'সবার সাথে ঈদ করব, এজন্য আনন্দ, এজন্য যাচ্ছি। নাইলেতো এই ঝড়ের মধ্যে যাওয়া হয় না। ভয়তো লাগেই, তারপরও সবার সাথে ঈদ করার আনন্দের চাইতে এই ভয় কিছুই না।' 

যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে ঘাটে প্রস্তুত পর্যাপ্ত লঞ্চ। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট নৌযানের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর কোস্টগার্ড, নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ'র যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন জানান, আবহাওয়ার কারণে রাস্তায় যাত্রীদের আসতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের এখানে ঢোকার পরে প্রত্যেকটা যাত্রী সন্তুষ্টি প্রকাশ করছেন যে, তারা ফ্রি কুলি পাচ্ছেন, হুইলচেয়ার পাচ্ছেন, ট্রলি পাচ্ছেন, এবং সরকারি রেটের চেয়ে ভাড়া আরও কম নেওয়া হচ্ছে।

যাত্রীসেবার মান বাড়াতে এবার প্রবীণ, নারী ও প্রতিবন্ধীদের জন্য টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি সেবা ও হুইলচেয়ায়ের ব্যবস্থা করা হয়েছে।

সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
খাগড়াছড়িতে হঠাৎ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নষ্ট হয়েছে প্রায় ২৭৮ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ঘর-বাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর...
খাগড়াছড়ির দীঘিনালায় মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। বিপৎসীমার ওপর দিয়ে বইছে মাইনী নদীর পানি। সড়ক ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার সকালে তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকা। নগরীর নিচু এলাকাগুলো তলিয়েছে হাঁটু থেকে কোমর সমান পানিতে। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সময়মতো নর্দমা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর