ঈদুল আজহার ১৯৯তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

আপডেট : ২৭ মে ২০২৬, ০৯:০৯ পিএম

ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। জামাতের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। উল্লেখ্য, শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহার ১৯৯তম জামাত। 

বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে মাঠে রাখা হচ্ছে পলিথিন। ঈদগাহ ও এর আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মুসল্লিদের যাতায়াতের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।  

দুই'শ বছর ধরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে নামাজ পড়তে দূর-দূরান্ত থেকে আসেন মুসুল্লিরা। ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধায় থাকছে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন। 

শোলাকিয়ায় সকাল নয়টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহে থাকছে ওয়াচ টাওয়ার, ড্রোন ক্যামেরাসহ পর্যাপ্ত সিসি ক্যামেরা।  

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘র‍্যাব, সিআইডি ও পিবিআইসহ বিভিন্ন ইউনিটকে আমরা ইনভাইট করেছি। অন্যান্য ইউনিটগুলোও থাকবে।’ 

এদিকে, ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে দেশের সবচেয়ে বড় দিনাজপুরের গোর এ শহীদ ময়দান। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় রাখা হয়েছে পলিথিনের ব্যবস্থা। মুসল্লিদের মাঠে প্রবেশের জন্য রাখা হয়েছে ১৬টি গেইট।

ঈদ জামাত প্রসঙ্গে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘পানির মধ্যেতো নামাজ পড়া কঠিন হবে। এজন্য আমরা পর্যাপ্ত পলিথিন রেখেছি। মোটা পলিথিন পুরো মাঠজুড়ে আমরা কার্পেটের মতো বিছিয়ে দেব। ইনশাআল্লাহ্‌ মুসল্লিগণের কোনো সমস্যা হবে না।   

উল্লেখ্য, ৭ লাখ মুসুল্লির ধারণ ক্ষমতার এই বিশাল এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড় আটটায়।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক ডুবে যাওয়ায় লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর