ভাইরাল শিল্পী লাইলী আক্তার পেলেন সরকারি সহায়তা

আপডেট : ২৭ মে ২০২৬, ০৯:৫৭ পিএম

ফরিদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া লোকসংগীতশিল্পী লাইলী আক্তারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের জরাজীর্ণ বসতবাড়ি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের বাংলোবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে লাইলী আক্তারের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহবর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সুসমিতা সাহাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ‘লাইলী আক্তার আমাদের জেলার গর্ব। তাঁর কণ্ঠে গ্রামীণ সংস্কৃতির আবেগ ও ঐতিহ্য ফুটে উঠেছে। তাঁর গান ইতিমধ্যে মানুষের হৃদয় ছুঁয়েছে। একজন শিল্পীর জীবনমান উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, লাইলী আক্তারের বসতবাড়িটি অত্যন্ত জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর বাড়ি পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

জেলা প্রশাসক জানান, লাইলী আক্তারের বিষয়টি সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নজরে আনা হয়েছে। ঈদের পর যেকোনো সময় তাঁর জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হতে পারে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত লাইলী আক্তার জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার গান এত মানুষের ভালোবাসা পাবে। জেলা প্রশাসন আমার পাশে দাঁড়ানোয় আমি অনেক খুশি।’

এদিকে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এমন উদ্যোগ শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে এবং গ্রামীণ সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
ফরিদপুরে পৃথক দুটি অভিযানে বিদেশি রিভলবার, গুলি, ককটেল, ইয়াবা, দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ সাফায়েত আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। মঙ্গলবার বিকেলে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর