নারায়ণগঞ্জে গোসলে নেমে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে কিশোরীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কাশেমপাড়া নাভানা সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান এবং নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার আকরাম মিয়ার ছেলে গালিব ও মেয়ে সুরাইয়া আক্তার। তারা সম্পর্কে ভগ্নিপতি, শ্যালক ও শ্যালিকা। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকায় অ্যাডভোকেট জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রাশেদুজ্জামান তার শ্যালক গালিব ও শ্যালিকা সুরাইয়াকে নিয়ে ডিএনডি লেকে গোসল করতে নামেন। প্রায় আধা ঘণ্টা পরও তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। একপর্যায়ে তারা পানিতে নেমে প্রথমে রাশেদুজ্জামানের মরদেহ উদ্ধার করে। পরে গালিব ও সুরাইয়া আক্তারের মরদেহও উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

রাজধানীর ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পৃথক ঘটনায় হাসপাতাল ও আবাসিক ভবন থেকে নিচে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকার ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে...
ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরের রাজৈরে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামীম মুন্সী নামের একজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ...
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসমাইল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সবুজ নামে এক পথচারী গুরুতর আহত...
বাগেরহাটের খানজাহান আলী মাজারে এতদিন ধরে যে কুমির প্রদর্শন হচ্ছিল তাতে নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তাই সম্প্রতি কুমিরের হামলায় মানুষের প্রাণহানি ঘটেছে। গবেষকরা বলছেন, ভারতের মাদ্রাজ থেকে আনা মিঠা...
প্রস্তাবিত বাজেট বিনিয়োগ বান্ধব। তবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে কঠিন। এমন অভিমত, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবির। শনিবার এক সংবাদ সম্মেলেনে সংগঠনটি রাজস্ব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর