নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমির

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বক্তব্য নিয়ে কথা বলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার বেলা ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ নিয়ে বর্তমনা সরকারে দৃষ্টি কামনা করেছেন তিনি।

আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:৩২ পিএম

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বক্তব্য নিয়ে কথা বলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার বেলা ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ নিয়ে বর্তমনা সরকারে দৃষ্টি কামনা করেছেন তিনি।

ফেসবুক পোস্টে বিরোধীদলীয় নেতা লেখেন, ‘গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার জনাব দিনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তাঁর একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তাঁর কাছ থেকে তা জেনে নেওয়া।’

জামায়াত আমির লেখেন, ‘ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তাঁর এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে।’

তিনি আরও লেখেন, ‘আমরা আমাদের সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।’

বিএনপি নেতৃত্বাধীন সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য যে বাজেট উত্থাপন করেছে, তার চেয়ে জামায়াতের ছায়া বাজেট বেশি জনবান্ধন বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে গরিব মারার বাজেট বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে নেতারা একথা বলেন।
ব্যাংক–বীমাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে সরকার অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে...
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনে হাইপ উঠেছিল জামায়াত ক্ষমতায় যাবে। কিন্তু মানুষ ঠিকই তাদের বাদ দিয়ে বিএনপিকে জয়ী করেছে। কারণ বিএনপি উদার গণতন্ত্রে...
ইরানে অর্থ স্থানান্তরের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে ইরানে প্রায় ৩০০ কোটি ডলার পাঠানোর যে দাবি করা হয়েছে, তা...
এবার সেই উন্মাদনায় ২০২২ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে সাড়া ফেলেছে পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থকেরা। শুক্রবার বিকেলে সেই পতাকা নিয়ে মিছিল করে গ্রামের রাস্তায় টাঙিয়ে...
খুলনায় রফিক গাজী নামে এক বিএনপি কর্মীকে হত্যার একদিন পরও মামলা হয়নি। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, হত্যার কারণ উদঘাটন ও আসামিদের...
গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকার ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর