কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

আপডেট : ১৭ জুন ২০২৬, ১০:৪২ এএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তরিকুলের বাড়ি শ্যামপুরের ২২৩/১ করিমুল্লার বাগ এলাকায়। তার বাবার নাম সফিকুল ইসলাম মাসুদ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমন আহমেদ বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ওই যুবককে আবদুল্লাহপুর ফ্লাইওভারের ওপর রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আরো কয়েকজন পথচারীদের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পথচারী ঈমন আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তরিকুল আমাদেরকে জানিয়েছিল অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী ছুরি দিয়ে আঘাত করে এ ঘটনাটি ঘটিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ও যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর