মানিকগঞ্জে শতাধিক ইটভাটা পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম

মানিকগঞ্জে শতাধিক ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। সদর উপজেলায় বিষাক্ত ধোঁয়া ও  ইটভাটার বর্জ্যে কারণে নষ্ট হচ্ছে প্রায় দুইশো বিঘা ফসলি জমির ধান। শুকিয়ে যাচ্ছে গাছ, পাতায় দেখা দিয়েছে পোড়া দাগ। কষ্টের ফসল জমিতেই নষ্ট হওয়ায় দিশেহারা কৃষক।

মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি ও মিতরা এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধানের খেত। কিন্তু কৃষকের স্বপ্নের ফসল খেতেই শুকিয়ে যাচ্ছে। সবুজ পাতাগুলো হয়ে গেছে বিবর্ণ ।

চাষিরা বলছেন, আশপাশের ইটভাটার বিষাক্ত ধোঁয়া পরিবেশ নষ্ট করছে। পাশাপাশি ছাই সরাসরি ফসলি জমিতে ফেলা হচ্ছে। এতে ক্ষতির মুখে শত-শত বিঘা জমির ফসল । ইটভাটার মালিকদের কাছে বার বার অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি।

এদিকে, এনবিসি ব্রিকসের ম্যানেজার হযরত আলীর দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে কাকে কত টাকা দেয়া হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না দিয়ে এড়িয়ে যান তিনি।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাফ্ফর খান বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনো অবৈধ ইটভাটার কার্যক্রম চলতে দেয়া হবে না।

আর জেলা প্রশাসনের সহায়তা নিয়ে কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক ড. মমতাজ সুলতানা বলেন, ‘অনাবাদি জমি ছাড়া ইটভাটার অনাপত্তিপত্র উপজেলা কৃষি কর্মকর্তারা দিতে পারেন না। অনেক সময় কৃষি অফিসের অনাপত্তিপত্র ছাড়াই ইটভাটা নির্মাণ করা হয়। বর্তমানে কৃষিজমিতে ইটভাটার অনুমোদন বন্ধে উপজেলা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।’

জেলায় মোট ইটভাটা ১১৮টি। এর মধ্যে অবৈধ ইটভাটার সংখ্যা ১৪টি। এগুলো বন্ধে প্রশাসনের জোরাল ভূমিকা চান এলাকাবাসী।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর