আশিক রেজার নতুন কাব্যগ্রন্থ ‘ক্লান্ত আগ্নেয়গিরি, আবার ঘুমাও’ 

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:১৯ পিএম

কবি ও সম্পাদক আশিক রেজার নতুন কাব্যগ্রন্থ ‘ক্লান্ত আগ্নেয়গিরি, আবার ঘুমাও’ প্রকাশিত হয়েছে। ঘাসফুল প্রকাশিত বইটি সমকালীন বাংলা কবিতায় ইতিহাস, গণজাগরণ ও জনমানুষের সংগ্রামকে নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে।

প্রকাশক সূত্রে জানা যায়, গ্রন্থটিতে সাম্প্রতিক জুলাই বিপ্লবের প্রচলিত বয়ানকে অতিক্রম করে বাংলার দীর্ঘ রাজনৈতিক-সামাজিক ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। কবি কৃষক, শ্রমিক ও নিম্নবর্গের মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং জনতার শাসনের আকাঙ্ক্ষাকে কবিতার ভাষায় রূপ দিয়েছেন। একই সঙ্গে বাইবেলের ‘সেভেন স্লিপার্স’ এবং কোরআনের ‘আসহাবে কাহাফ’-এর আখ্যানের সঙ্গে গণজাগরণের ধারণার একটি তুলনামূলক পাঠ নির্মাণের চেষ্টা করেছেন।

বইটিতে ঐতিহাসিক ‘বুলঘকপুর’ চরিত্রকে সমকালীন আমলাতান্ত্রিক বিভ্রান্তি ও ভুল লক্ষ্যের প্রতীক হিসেবেও চিত্রিত করা হয়েছে। প্রকাশকের মতে, এটি কেবল একটি কাব্যগ্রন্থ নয়, বরং জনতার আশা, প্রতিরোধ ও ইতিহাসচেতনার এক কাব্যিক দলিল।

গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী আহমাদ দারবিশ। বইটি রকমারিসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।

আশিক রেজা সাহিত্যপত্র কালের ধ্বনি-এর প্রধান সম্পাদক। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বায়ু পরাগী নৈবেদ্য, দোলনকাল এবং ভেড়া ও ভয়তন্ত্র। সমালোচকদের মতে, তিনি “উল্টানো পেরিস্কোপের কবি” এবং “শত মানুষের অব্যক্ত কণ্ঠের প্রতিভূ” হিসেবে স্বীকৃত। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় পরিচালিত ‘প্যারেন্টস ফর বাংলা’ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ও আহ্বায়ক।

পরিচর্যার অভাবে বাংলাদেশ থেকে ভাওয়াইয়া গান হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘ভাওয়াইয়া সন্ধ্যা’য় তিনি এ কথা বলেন। 
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীতে দুই বছর পর নৌকাবাইচ হতে যাচ্ছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত...
দক্ষিণ কোরিয়ার অন্যতম আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা কোরিয়ান অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড লিটারেচার (কেএওডব্লিউএল) এবং কালচার এন্ড পিপল নিউজপেপার (সিএনপিএন) গোল্ডেন পেন অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর