যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আশুরা, রাজধানীতে তাজিয়া মিছিল

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে রাজধানীসহ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও শোক মিছিলের মধ্য দিয়ে দিনটি পার করছেন মুসল্লিরা। 

এই দিনে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ার তাজিয়া মিছিলসহ রাজধানীতে মোট ৬৩টি তাজিয়া শোক মিছিল হয়েছে। 

এদিকে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। 

আরবিতে ‘আশারা’ অর্থ ১০। সেখান থেকেই মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলা হয়। এটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এক হৃদয়বিদারক ঘটনার স্মারক।

শুক্রবার সারাদেশে পালিত হয় পবিত্র আশুরা। আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, ও দান-খয়রাতের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

কালো পোশাক পরে, খালি পায়ে, শোকের পতাকা হাতে নিয়ে ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম তুলে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলে যোগ দেন শিয়া মুসলিম সম্প্রদায়ের অনুসারীরা।

মিছিলে অংশগ্রহণকারীরা জানান, প্রতি বছর এই দিনে তারা মহানবী (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেনকে স্মরণ করেন। ইসলামের জন্য ইমাম হোসেন ও তার পরিবারের যে আত্মত্যাগ, সেটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের উদ্দেশ্য।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ধানমণ্ডির ঝিগাতলায় প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়।

 

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর