শরীয়তপুরে সরকারি ১০ দপ্তরে বকেয়া বিদ্যুৎ বিল কোটি টাকার ওপরে

শরীয়তপুর পৌরসভাসহ শরীয়তপুর শহরের ১০টি সরকারি দপ্তরে এক কোটি ৩৬ লাখ ১৫ হাজার ৬১৭ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে বিল পরিশোধে মাথাব্যাথাও নেই সরকারি এ ১০ প্রতিষ্ঠানের। দপ্তরগুলোতে চিঠি দিয়েও সমাধান পাচ্ছে না শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো কর্তৃপক্ষ। 

আপডেট : ২৯ জুন ২০২৬, ০২:৩৫ পিএম

শরীয়তপুর পৌরসভাসহ শরীয়তপুর শহরের ১০টি সরকারি দপ্তরে এক কোটি ৩৬ লাখ ১৫ হাজার ৬১৭ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে বিল পরিশোধে মাথাব্যাথাও নেই সরকারি এ ১০ প্রতিষ্ঠানের। দপ্তরগুলোতে চিঠি দিয়েও সমাধান পাচ্ছে না শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো কর্তৃপক্ষ। 

শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ ‘ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’ (ওজোপাডিকো) সূত্রে জানা গেছে, শরীয়তপুর পৌরসভায় বকেয়া এক কোটি ১০ লাখ ৩২ হাজার ১৭৫ টাকা, জেলা ক্রীড়া সংস্থার (স্টেডিয়াম) বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৮ লাখ ৬০ হাজার ৫৩৩ টাকা, আর ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস এ দুই লাখ ৪২ হাজার ৩০১ টাকা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুই লাখ ৮৮ হাজার ১৬৫ টাকা, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস এক লাখ ৪০ হাজার ৩৭০ টাকা, জেলা মডেল মসজিদ তিন লাখ ২১ হাজার ২২৩ টাকা, শরীয়তপুর পার্ক দুই লাখ ৫৮ হাজার ৮৩২ টাকা, পানি উন্নয়ন বোর্ড দুই লাখ ৪৪ হাজার ৪৮ টাকা, গণপূর্ত বিভাগ এক লাখ ৫৫ হাজার ৭২৩ টাকা ও সহকারী কমিশনের (ভূমি) কার্যালয়ে ৭২ হাজার ২৪৭ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। তাদের বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে একাধিক চিঠি দেওয়া হয়েছে। 

জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ক্রীড়া কর্মকর্তা সমীর বাইন বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অর্থ পেলে জেলা ক্রীড়া সংস্থার সকলকে নিয়ে মিটিংয়ের মাধ্যমে ধাপে ধাপে বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, বকেয়া বিলের ব্যাপারে সরকারি চাহিদা বাজেট দেওয়া হয়েছে। অর্থ পেলে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে।

শরীয়তপুর পৌরসভা প্রশাসক ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার অফিসের উপ-পরিচালক মো. ওয়াহিদ হোসেন জানান, এগুলো দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল। এরই মধ্যে বকেয়া থাকা বিল থেকে প্রায় ১৫ লাখ টাকার মতো পরিশোধ করা হয়েছে। শিগগিরই বকেয়া বিল ধাপে ধাপে পরিশোধ করা হবে।

শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান বলেন, শরীয়তপুর পৌরসভায় এক কোটি ১০ লাখ ৩২ হাজার ১৭৫ টাকা বকেয়া বিল পরে আছে। পৌরসভাসহ ১০ প্রতিষ্ঠানকেই একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বকেয়া বিলের জন্য। তবে পেছনের বকেয়া থেকে কিছু টাকা পৌরসভা ইতিমধ্যে পরিশোধ করেছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর