নরসিংদীতে একই যুবকের বিরুদ্ধে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীর মাধবদীতে আওলাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে এক কিশোরী (১৩) ও এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা জানাজানির হওয়ার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আওলাদ হোসেন (২৬)।

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১১:১৬ এএম

নরসিংদীর মাধবদীতে আওলাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে এক কিশোরী (১৩) ও এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা জানাজানির হওয়ার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আওলাদ হোসেন (২৬)।

এর আগে সোমবার দুপুরে সদর উপজেলার মাধবদী থানার একটি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। 

এই ঘটনায় অভিযুক্ত আওলাদ হোসেন বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে। তাকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে নিয়ে গ্রামের বাক-প্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করা হয়। প্রতিবন্ধী তরুণী পুরো ঘটনাটি তাঁর মাকে খুলে বললে মঙ্গলবার ঘটনাটি জানাজানি হয়।

মঙ্গলবার রাতে ১০-১২ জন এলাকাবাসী সহ মাধবদী গিয়ে থানায় পরিবারের পক্ষ থেকে আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। বুধবার নির্যাতনের শিকার দুই কিশোরীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সস্পন্ন করাসহ আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ। 

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাম্পাসে সন্ত্রাসবাদ শূন্যে নেমে যাওয়া ২৪ এর গণঅভ্যুত্থানের বড় অর্জন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা...
উপজেলার বড় দূর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে সোমবার দুপুরে  অনুমোদনহীন চিপস কিনে খাওয়ার পর তাদের মধ্যে খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থ...
চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের পাঠানো এক সংবাদ...
গেল ২১ মাসে রাজধানীতে গড়ে প্রতিদিন একটি করে খুনের মামলা হয়েছে। আর মাসে গড়ে ডাকাতি ও ছিনতাই মামলা ৩৬টি। পুলিশের তথ্য বলছে, রাজধানীতে শতাধিক পেশাদার অপরাধী চক্রের দৌরাত্ম্য রয়েছে। তবে, তাদের...
৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটা খুলে দিবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ভেনেজুুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ জনে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। এখনও নিখোঁজ বহু মানুষ। এ তথ্য দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ। তিনি বলেন,...
চিরতরে চলে গেলেন ভারতের কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী, পরিচালক বিজয়া মেহতা। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯১। 
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা একটি দেশের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর