৩ ঘণ্টা বন্ধ থাকছে ঢাবি মেট্রো স্টেশন

আজ বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেন থামবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে ডিএমটিসিএল এ সিদ্ধান্ত নিয়েছে। 

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম

আজ বুধবার তিন ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেন থামবে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বার্তায় জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। 

বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ বুধবার (১ জুলাই) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (৩ ঘণ্টা) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

 

 

রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর