রাজধানীতে সেপটিক ট্যাংকের বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকার একটি সাততলা ভবনের নিচের সেপটিক ট্যাংকের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধরা হলেন–মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) ।

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১১:২১ এএম

রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকার একটি সাততলা ভবনের নিচের সেপটিক ট্যাংকের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধরা হলেন–মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) ।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি ইউনিট রাত সাড়ে ১২টার দিকে নিয়ে গেলে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. রাজিব জানান, দগ্ধ তিনজনই পান্থপথে ফার্নিচার দোকানে শ্রমিকের কাজ করতেন। রাতের দিকে তিনজনই কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাততলা বাসার নিচতলায় হঠাৎ সেপটিক ট্যাংকের জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, দগ্ধ জুয়েল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামের সবুজ মিয়ার ছেলে। রানা একই গ্রামের সোনা মিয়ার ছেলে এবং পারভেজের একই এলাকার মানিক মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কলাবাগানে এলাকা থেকে জুয়েল শরীরে ৩০ শতাংশ দগ্ধ, রানা শরীরে ৬৩ শতাংশ দগ্ধ এবং পারভেজের শরীরে ২১ শতাংশ নিয়ে আমাদের জরুরি বিভাগে এলে তাদের ভর্তি দেওয়া হয়। দগ্ধের পরিমাণ বেশি থাকায় রানা ও জুয়েলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দগ্ধ পারভেজকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। প্রয়োজনে তাকেও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর