রাজধানীতে ধর্ষণের শিকার দুই বছরের শিশু, অভিযুক্ত ১০ বছর বয়সী

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় ধর্ষণের শিকার দুই বছর বয়সী এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে কাওলা শেখবাড়ি হাজি উদ্দিনের ভাড়াটিয়ার বাসায় এ ঘটনা হয়।

গোয়েন্দা পুলিশের এক বার্তায় জানানো হয়েছে, ভুক্তভোগী শিশুর মা একজন গৃহকর্মী, ঘটনার সময় তিনি বাসার বাইরে ছিলেন। তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। ভুক্তভোগী শিশুর অবস্থা আশঙ্কাজনক। 

ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে আসা মামা জানান, শিশুটির মা তাকে তার ভাড়া বাসায় ঘুম পাড়িয়ে রেখে কাজে যান। পরবর্তীতে দুপুর আনুমানিক আড়াইটায় ভিকটিমের মা বাসায় এসে দেখতে পান যে সে রক্তাক্ত অবস্থায় উলঙ্গ হয়ে বিছানায় পড়ে আছে। ভুক্তভোগীকে জিজ্ঞাসা করা হলে সে তার পাশের বাসার ১০ বছর বয়সী এক শিশুর দিকে ইঙ্গিত করে। 

গোয়েন্দা পুলিশের বার্তায় আরও জানানো হয়, পরবর্তীতে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ভুক্তভোগী বর্তমানে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের ২১২ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। 

নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর