গাজীপুরে পোশাক কারখানায় হঠাৎ একসঙ্গে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার অর্ধশতধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার অর্ধশতধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ মঙ্গলবার সকালে উপজেলার টেপিরবাড়ী এলাকার কালার এন্ড কোং নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো কাজে যোগ দেন কারখানার শ্রমিকেরা। এর কিছু সময় পরই পঞ্চম তলার সুইং বিভাগে কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মাথা ঘোরানো, পেটে ব্যাথা, বমি বমি ভাব দেখা দিলে কারখানার ব্যবস্থাপনায় মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে হঠাৎ অর্ধশত রোগীর চাপ সামলাতে হিমশিম খায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ শ্রমিকদের অবস্থা শঙ্কামুক্ত।

অসুস্থ শ্রমিকদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। ছবি: ইনডিপেনডেন্ট এ বিষয়ে আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসেন বলেন, ‘মাথা ঘোরানো, পেটে ব্যাথা, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে শ্রমিকেরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।’

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কারখানায় হঠাৎ বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত জুন মাসে একই কারখানায় অসুস্থ হয়ে কারখানায় লিজা আক্তার নামের এক শ্রমিকের মৃত্যু হয়। শ্রমিকরা অভিযোগ করেছিলেন, ছুটি না পেয়ে অসুস্থ হয়ে লিজা মৃত্যুবরণ করেন। এ ঘটনার জের ধরে বিক্ষোভ ও আন্দোলনের কারণে দুই দিনের ছুটি দেওয়া হয়।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর