কৃষি অধিদপ্তরের সাবেক পরিচালক গাজী সালাহউদ্দিন আর নেই

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ গাজী সালাহউদ্দিন (৮১) মারা গেছেন। কানাডার অন্টারিও শহরের সেন্টেনারি হাসপাতালে স্থানীয় সময় সোমবার দুপুরে মারা যান তিনি।

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:১৯ এএম

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ গাজী সালাহউদ্দিন (৮১) মারা গেছেন। কানাডার অন্টারিও শহরের সেন্টেনারি হাসপাতালে স্থানীয় সময় সোমবার দুপুরে মারা যান তিনি।

মৃত‍্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ‍্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে যান। তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) পাস করে বিসিএস (কৃষি) ক্যাডারের সরকারি চাকরিতে যোগ দেন আশির দশকে। দীর্ঘ সরকারি কর্মজীবনে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়ন ইউনিটের পরিচালক ছিলেন। উচ্চশিক্ষা শেষে তাঁর ছেলে মনজুর মোরশেদ কানাডা এবং মেয়ে খালেদা নাসরিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়ে তাঁর পরিবারের সদস্যরা জানান, কানাডায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে সপ্তাহখানেক আগে গাজি সালাহউদ্দিনের ব্রেইন স্ট্রোক হয়। হাসপাতালের লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দুপুরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পিকারিং ইসলামী সেন্টারের ওসমান মসজিদে জানাজা শেষে দেশটির স্থানীয় সময় বিকেলে তাঁকে সেখানকার একটি মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
অন্যতম সবজি উৎপাদনকারী জেলা বগুড়ায় বছরে প্রায় ২ হাজার কোটি টাকার সবজি উৎপাদন হয়। তবে সঠিক সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার অভাবে প্রায় ১৭০ কোটি টাকার সবজি নষ্ট হয়। কৃষকদের লোকসান ও সবজির অপচয় রোধে নানা...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর