ব্যাটারি রিকশা কেড়ে নিল ৩ বছরের নওরিনের প্রাণ

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুন বাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নওরিন নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু নওরিনের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাজারের চর এলাকায়। তার বাবার নাম মো. নাজিম উদ্দিন। বর্তমানে পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় বসবাস করত।

নিহত শিশুর পিতা নাজিম উদ্দিন বলেন, আজ বিকেল ৫টার দিকে আমার মেয়েকে হাত ধরে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকার রাস্তা পার হচ্ছিলাম।এ সময় একটি দ্রুতগতির ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হয় নওরিন। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার শেষে আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়ার পর আবারও উত্তরায় অবরোধ করেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে তারা এই অবরোধ শুরু করে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচী ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেও সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা...
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর...
মার্কিন অভিনেতা ও ব্রডওয়ে তারকা জশ গ্রিসেটি আর নেই। পরিবার জানিয়েছে, গত ১০ জুলাই ৪৪ বছর বয়সে তিনি আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর খবর প্রকাশের পর হলিউড ও থিয়েটার অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।
লোডিং...

এলাকার খবর