জুলাই গণঅভ্যুত্থানের দুবছর পূর্তি সামনে রেখে কফিন মিছিল

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হওয়া কফিন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে সংহতি সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মী, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান। 

একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। ছাত্রলীগকে ঘিরে অভিযোগ তুলে, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেওয়া হয়। 

এ সময় শহীদ পরিবারের সম্মান নিশ্চিত, আহতদের পুনর্বাসন এবং জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণের দাবিও জানানো হয়।

 

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা...
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
রাজধানীর শ্যামপুরের ঢাকা হাইওয়ে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিনা বেগম (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায়...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর