রাজধানীতে ৬ মাসে ১২২ হত্যাকাণ্ড, পুলিশ বলছে আইনশৃঙ্খলা স্বাভাবিক

রাজধানীতে চলতি বছরের প্রথম ছয় মাসে ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ কয়েক ঘণ্টার ব্যবধানে সবুজবাগ ও হাজারীবাগে দুই খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সবুজবাগে বিএনপি কর্মী আর হাজারীবাগে তরুণকে হত্যার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। চলতি বছরের জুন পর্যন্ত রাজধানীতে ১২২টি হত্যার ঘটনা ঘটেছে। গড়ে মাসে খুন হচ্ছে ২০ জন। 

মঙ্গলবার রাতে রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। 

হাজারীবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, নিহত সাগরের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। তাকে হত্যার ঘটনায় তদন্ত চলছে।

এদিন রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়।

গত ৬ মাসে রাজধানীতে ১২২টি হত্যাকাণ্ড হয়েছে। গড়ে প্রতি মাসে ২০টি হত্যার ঘটনা ঘটছে। এরপরও ডিএমপির দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

ডিএমপি এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই খুনের ঘটনায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

 

সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সারা দেশে উদ্বেকজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ময়মনসিংহ, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তার ঘটাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। পরিস্থিতি বিবেচনায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর