রাজধানীর সবুজবাগে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম

রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পলাশের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরের সোনাপুর গ্রামে। পরিবারের সাথে মাদারটেক এলাকায় বাস করতেন তিনি।

স্থানীয়রা জানান, সবুজবাগ বাজারের একটি দোকানে আড্ডা দেওয়ার সময় ১০ থেকে ১২ জনের একটি দল পলাশের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে পলাশের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে তারা। এছাড়া বুকেও ছুরিকাঘাত করা হয়।

পরে আশপাশের মানুষে পলাশকে মুগদা মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে পলাশের মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এদিকে, রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নিহত তরুণ নিহত হয়েছে। 

সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর