শরীয়তপুরে নদীতে কম দেখা মিলছে ইলিশের

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীর তলদেশ ভরাটে কমেছে ইলিশ উৎপাদন। বাধাগ্রস্থ হচ্ছে নৌ চলাচলও। অসংখ্য ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে কমছে ইলিশের বিচরণ। এতে অর্থ ও সময় বেশি লাগায় বেড়েছে পণ্য পরিবহন খরচও। গত ৫ বছরে এই নদীপথে ইলিশ উৎপাদন কমেছে ৮২৩ মেট্রিক টন। 

ইলিশ ধরার আশায় প্রতিদিন ভোরে শরীয়তপুরের পদ্মা-মেঘনায় নামে হাজার হাজার জেলে। তবে মিলছে না আশানুরূপ ইলিশ। যে মাছ ধরা পড়ছে, তাতে নৌকার জ্বালানি, শ্রমিকের মজুরি কোনোটাই উঠছে না। 

কয়েক বছর আগেও এই নদীতে জাল ফেললেই উঠতো ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত পাঁচ বছরে ইলিশ উৎপাদন কমেছে ৮২৩ মেট্রিক টন। এখন নদীর গভীরতা কমেছে, বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর। ফলে বদলে গেছে ইলিশের চলাচলের পথ। আর অসংখ্য ডুবোচরের জন্য বাঁধাগ্রস্থ নৌ চলাচল। 

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ৮০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীপথে ইলিশ শিকার করেন জেলেরা। এই অংশেই ছোট-বড় মিলিয়ে অন্তত ৩০টি ডুবচর রয়েছে। ফলে ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। যার প্রভাব পড়েছে ইলিশ উৎপাদনে।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘নাব্যতা সংকট, নদীতে অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল, দূষণ এবং পরিবেশগত পরিবর্তনের কারণে ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে মাছ অন্য নদীপথে সরে যাচ্ছে। তবে নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং দূষণ নিয়ন্ত্রণ করা গেলে আবারও পদ্মা-মেঘনায় ইলিশের প্রাচুর্য ফিরতে পারে।’

নদীবেষ্টিত এই জেলায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে এমন জেলের সংখ্যা প্রায় ৩০ হাজার। তাই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

নদীতে ডুবোচর পরায় গত পাঁচ বছরে শরীয়তপুরে ইলিশ উৎপাদন কমেছে ৮২৩ মেট্রিক টন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর