রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীর কাফরুল থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। 

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম

রাজধানীর কাফরুল থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। 

গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ এর ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইউসুফ আলী রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে ভর্তি করা হয়।

ইউসুফ আলী কাফরুল থানার যবুদলের বিএনপিরকর্মী বলে জানা গেছে। আহতরা হলেন–ফুটপাতে কাঁচামাল ব্যবসায়ী নালাম সরদার (৪৫) ও ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২)। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের জরুরী বিভাগে চিকিৎসা চলছে। 

আহতদের হাসপাতালে নিয়ে আসা মিরপুর–১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ তারা ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বিএনপি নেতা ইউসুফের বুকে একটি গুলি লাগে। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তিনি আরও জানান গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাফরুল এলাকা থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর