মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে একাধিক গাড়ির ধাক্কা, নিহত ২

ঢাকার ধামরাইয়ে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে একাধিক গাড়ির ধাক্কায় মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয় উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:৩৪ পিএম

ঢাকার ধামরাইয়ে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে একাধিক গাড়ির ধাক্কায় মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয় উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী অনিক সাহা এবং সুজয় সাহা। তারা দুজনে সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান নূর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় সরাসরি লেনে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সেটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক কষে। এতে প্রাইভেট কারের পেছনে থাকা একটি কভার্ড ভ্যান ও তারও পেছনে থাকা দুটি মোটরসাইকেল নিজ নিজ গতি কমিয়ে ফেলে।

ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘স্বাধীনতা পরিবহন’-এর একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই মটরসাইকেলসহ চার যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দুই মোটরসাইকেল থাকা তিন জন গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একই মোটরসাইকেলে থাকা সুজয় ও অনিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া অপর মটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর