মিরপুর–১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে মিলল বোমা সদৃশ বস্তু

রাজধানী মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে থেকে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আজ শনিবার দুপুরে ওই দুই স্থানে এসব বস্তু পাওয়া যায়।

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

রাজধানী মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে থেকে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আজ শনিবার দুপুরে ওই দুই স্থানে এসব বস্তু পাওয়া যায়।

এদিকে এ কারণে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য সকল স্টেশন এবং মেট্রোরেল সেবা যথারীতি চালু রয়েছে।

এদিকে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ওইসব এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এছাড়া এ বিষয়ে ডিএমপির সিটিটিসিকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যাচ্ছে।

অন্যদিকে রাজধানী ফার্মগেট এলাকার মেট্রোরেল স্টেশনেও বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। সেখানেও ঘিরে রেখেছে পুলিশ।

এদিকে ফার্মগেট এলাকায় বোমা সদৃশ বস্তু নিয়ে ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশৈনু মারমা গণমাধ্যমকে বলেন, বেলা ১১টার পর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি স্ট্যান্ডের ওপর পরিত্যক্ত বস্তা পড়ে থাকার সংবাদ পাই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বস্তার ভেতরে কী আছে তা স্পষ্ট নয়, তাই বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন, পরীক্ষা-নিরীক্ষার পর ভেতরে কী রয়েছে তা জানা যাবে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে বোমাটি নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় একজন পথচারীও আহত হন।

রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর