জোড়া লাগা কুষ্টিয়ার দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিল সরকার

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেওয়া জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সরকারি খরচে তাদের চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার রাত ৮টার দিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে শিশু দুটিকে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাতে না পেরে পরিবারটি শিশুদের নিয়ে গ্রামে ফিরে গিয়েছিল। গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি শিশু দুটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং চিকিৎসায় সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে দ্রুত ঢামেকে নিয়ে আসার অনুরোধ জানান।

হাসপাতালে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের যত বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, সবাইকে নিয়ে বোর্ড গঠন করা হবে। প্রয়োজনে দেশের বাইরে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেন, শিশু দুটির চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের পরিবারের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটির নগদ হাতখরচের জন্য পাঁচ হাজার টাকা তুলে দেন।

প্রায় তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শিশু দুটির জন্ম হয়। তারা নাহিদ-সানজিদা দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে এই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে।

টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ৯টি গরুসহ পিকআপ উদ্ধার। এ ছাড়া মো. মিজান (৫০) নামের ৩৪ মামলার এক...
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আলোচিত মাদ্রাসায় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী...
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রাজধানীর রামপুরায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ডিআইটি রোডে বেটার লাইফ হাসপাতালের সামনে ওয়াপদা রোড...
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
ইরানে হামলার পরিকল্পনা থেকে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের তিনি বলেন, এখনই ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। 
বর্তমানে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেয়াল মাদ্রিদ। বার্সাকে বার্সার মাঠে হারানো, পয়েন্ট টেবিলে ব্যবধান কমা- এরপরও...
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজ সোমবার সকালে আবহাওয়ার ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর